
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ডিবি পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজা ও ৩৫ বোতল পেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (২৯ শে মার্চ) ১৮.২৫ ঘটিকার সময় বগুড়া দুপচাঁচিয়া থানার তালোড়া লাফা মন্ডলপাড়া সাকিনস্থ সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার এর চাতালের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর হইতে ২কেজি গাঁজা সহ মোছাঃ রেহেনা বেগম (৩২), পিতা- মোঃ আঃ রহমান মাছুয়া, স্বামী/স্ত্রী- মোঃ হেলাল উদ্দিন, সাং- নাকুরগাছি(মাছুয়াপাড়া,) উপজেলা/থানা- পাঁচবিবি, জয়পুরহাট, বর্তমান: নিতারনপাড়া, নানা-রকিমুদ্দিন@গুদরা, গ্রাম- কতোয়ালীবাগ, উপজেলা/থানা- পাঁচবিবি, জয়পুরহাটকে গ্রেফতার করে।
বগুড়া ডিবির অপর দিকে একই দিনে ২১.১৫ ঘটিকার সময় বগুড়া জেলার শিবগঞ্জ থানার মহাস্থান বাজারস্থ মরিচহাটি মোঃ মানিক মিয়ার ভূসি মালের দোকানের সামনে পাকা রাস্তার উপর ২কেজি গাঁজা সহ আসামী ২। মোঃ সাইদী হাসান(২২), পিতা-মোঃ রাজা মিয়া, সাং-মুরাদপুর, থানা-শিবগঞ্জ, ৩। মোঃ জিয়াউর রহমান জিয়া (৩২), পিতা-মোঃ মনছের আলী, সাং-চকদহ, থানা-গাবতলী, উভয় জেলা-বগুড়াদ্বয়কে গ্রেফতার করা হয়।
এছাড়া বগুড়া ডিবির অপর আরো একটি টিম ইং বুধবার (৩০শে মার্চ ) ১২.৪০ ঘটিকার সময় বগুড়া সদর থানার বারোপুর মোড়ে বাবলা হোসেনের সেনেটারী দোকানের সামনে বারোপুর টু নামুজাগামী পাকা রাস্তার পূর্ব পার্শ্বে রাস্তার উপর হইতে ৩৫নং বোতল ফেন্সিডিলসহ আসামী ৪। মোছা: মমতা বেগম (৪০), স্বামী মৃত বেলাল ওরফে বেল্লাল, মাতা মৃত বাকাতননেছা, সাং পারবতীপুর গুচ্ছগ্রাম, থানা গোবিন্দগঞ্জ, জেলা গাইবান্ধাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে বগুড়া জেলার দুপচাঁচিয়া, শিবগঞ্জ ও সদর থানায় পৃথক পৃথক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে ।