হোম » Uncategorized » যুগান্তরে সিনিয়র সাব-এডিটর এম এম সালাহউদ্দিনের দাদা মারা গেছেন

যুগান্তরে সিনিয়র সাব-এডিটর এম এম সালাহউদ্দিনের দাদা মারা গেছেন

মোঃ জাকির হোসেন, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:: দৈনিক যুগান্তরে সিনিয়র সাব-এডিটর ও সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এম এম সালাহউদ্দিনের দাদা মোঃ মোমেন মুন্সী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ঢাকার শ্যামলীস্থ জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলু ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইনসহ সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ শোক প্রকাশ করেছেন।

এম এম সালাহউদ্দিনের দাদার মৃত্যুতে তার পরিবার পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করে সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবদর নেতৃবৃন্দ বলেন, ‘মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন’। তারা মরহুমের শোকাহত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

SSS###

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!