হোম » Uncategorized » বগুড়ায় সামুন্দ ব্রীজের পাশ্বের সৌন্দর্যবর্ধনে ৩১লক্ষ টাকা ব্যায়ে ছাতা ব্রেঞ্চ নির্মান কাজের উদ্বোধন 

বগুড়ায় সামুন্দ ব্রীজের পাশ্বের সৌন্দর্যবর্ধনে ৩১লক্ষ টাকা ব্যায়ে ছাতা ব্রেঞ্চ নির্মান কাজের উদ্বোধন 

এম,এ রাশেদ,বগুড়া জেলা  প্রতিনিধিঃ  বগুড়ার ঐতিহ্যের এক অপরূপ সৌন্দর্যের আঁধার করতোয়া নদী। ঋতু পরিবর্তনে নীল আকাশের নিচে অপরূপ সৌন্দর্যে রূপ নিয়েছে এই করতোয় নদী। গ্রামীণ জনপদে প্রকৃতি যেন বিলিয়ে দিয়েছে অফুরন্ত সম্ভাবনা আর অপরূপ নৈসর্গিক সৌন্দর্য। সৌন্দর্যের ষোলোকলায় পরিপূর্ণ করতে বৃহস্পাতবার দুপুরে বগুড়ার মাটিডালী হতে পীরগাছা রাস্তায় সামুন্দো ব্রীজের দু’পাশ্বে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বগুড়ার অধীনে ছোট নদী, খাল ও জলাশয়ের সৌন্দর্যবর্ধনের জন্য ৩১ লক্ষ টাকা ব্যায়ে ১১টি বসার ব্রেঞ্চ, ১১টি ছাতা ব্রেঞ্চ ও যাতায়াতের জন্য রাস্তা নির্মান কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি শেখেরকোলা ইউনিয়ন পরিষদের বার-বার নির্বাচিত চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা।
এসময় উপস্থিত ছিলেন মোঃ শফিকুল আলম উপ- বিভাগীয় প্রকৌশলী (পুর) (ভারপ্রাপ্ত) বগুড়া বিভাগ-১, বাপাউবো, বগুড়া, মোঃ হুমায়ুন কবির উপ-বিভাগীয় প্রকৌশলী, বগুড়া উপ- বিভাগ-২, বাপাউবো, বগুড়া, মোঃ মাহবুবুর রহমান নির্বাহী প্রকৌশলী,বগুড়া বিভাগ,বাপাউবো, বগুড়া। এছাড়াও এসময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!