
মোঃ রফিকুল ইসলাম, মহাদেবপুর নওগাঁ, প্রতিনিধিঃ নওগাঁ জেলার মহাদেবপুরে ট্রাক্টর থেকে পড়ে নাঈম উদ্দিন বাবু নামের এক শ্রমিকের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা ২ টায় মহাদেবপুর-মাতাজি হাট সড়কের নাটশাল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নাঈম উদ্দিন মহাদেবপুর উপজেলা সদরের দুলালপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
পুলিশ জানায়, মহাদেবপুর উপজেলা সদরের বুড়াশিবতলা থেকে একটি বালুবাহী ট্রাক্টর চেরাগপুর এলাকায় যাচ্ছিল। মাঝ পথে ‘মহাদেবপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেজ ম্যানেজমেন্ট কলেজ’ এর সামনে ট্রাক্টর থেকে পাকা সড়কে পড়ে যান নাঈম উদ্দিন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার ওসি জনাব নজরুল ইসলাম সাহেব।

আরও পড়ুন
রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে আবু মাসুমের মতবিনিময় ও খাদ্য বিতরণ
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটিতে আলোচনায় মাসুম বিল্লাহ
কাউখালীতে সরকারি নির্দেশ অমান্য: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা