প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৩:১০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২০, ৫:১৩ পি.এম
জামালপুরে শ্রী শ্রী দুর্গাবাড়ীতে দুর্গামাতার নিত্য পূজার্চ্চনা শুরু

রবিউল হাসান লায়ন জামালপুর জামালপুর শহরের বকুলতলাস্থ শ্রী শ্রী দুর্গাবাড়ীতে শ্রী শ্রী দুর্গামাতার নিত্য পূজার্চ্চনা শুরু হতে যাচ্ছে। আগামী (৫কার্তিক) ২২অক্টোবর বৃহস্পতিবার থেকে শারদীয় দুর্গোৎসব এর মহাষষ্ঠী পূজা হতে শ্রী শ্রী দুর্গামাতার নিত্য পূজার্চ্চনা শুরু করা হবে বলে দুর্গাবাড়ী পরিচালনা পরিষদ সূত্রে জানা গেছে। জামালপুর জেলার সনাতন ধর্মালম্বীদের বহুদিনের প্রত্যাশা পুরনের লক্ষ্যে পৌর শহরের বকুলতলাস্থ শ্রী শ্রী দুর্গাবাড়ী পরিচালনা পরিষদের সকল নেতৃবৃন্দের সার্বিক সহযোগীতায় এই পূজায় সনাতন ধর্মালম্বীসহ সকলকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানিয়ে এক লিখিত বার্তায় বলেন রৌদ্র ও বর্ষনের ক্ষান্ত আলো-আঁধারী আকাশে পাখির পালকের মত মেঘারাশির অলস মন্থর সুভাষিত ছন্দে নিরুদ্দেশে
ভেসে যাওয়া শারদের অন্বয় দূসর শুভ্র-সুচিতা, শিউলি কুসুমের উন্মিলীন, হৃদয় আকুল করা সুগন্ধ, তটনী পাড়ের পুষ্পাকাশের অপূর্ব মিলন স্নিগ্ধতা, এই অনুপম স্নিগ্ধ মোলায়েম রূপশ্রী নিয়ে শারদলক্ষ্মীর অনাবিল অনন্দঘন আর্বিভাব।"ঢাক ঢোল বংশীর সূরে মোরা গীত গায় আজিকায় বিশ্বজননীয় এসেছে আঙ্গিনায়" "শুভ মেঘে করিছে খেলা শারদ আকাশ আজি উতলা শঙ্খ ঘন্টা বাজিছে মাদল বরুন নৃত্য সায়রে" "আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও জগৎজননী এসছে দ্বারে শিউলি ফোঁটা প্রাতে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন জামালপুরের শ্রী শ্রী দুর্গাবাড়ী পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.