প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২০, ৬:৪৪ পি.এম
বগুড়ার শিবগঞ্জে দুর্গা পূজা উপলক্ষে ২ শতাধিক পরিবারের মাঝে শাড়ি ও উপকরণ বিতরণ

এম.এ রাশেদ বগুড়া জেলা প্রতিনিধিঃ শনিবার বগুড়ার শিবগঞ্জ পৌ তোর মেয়রের উদ্যোগে শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে পৌরসভা চত্বরে ২ শতাধিক পরিবারের মাঝে শাড়ী ও উপকরণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা পৌর মেয়র তৌহিদুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ সহকারি পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, থানা অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, আওয়ামী লীগ নেতা শামছুল মোল্লা, এমদাদুল হক এমদাদ, কৃষক লীগ নেতা লুৎফর রহমান, পৌর কাউন্সিলর ছাইফুল ইসলাম, আবু সাইদ, মোমিনুল ইসলাম, মাজেদা বেগম, বাবু দুলাল চন্দ্র অধিকারী, মোহল লাল কানু, গণেষ দাস, আশিষ কুমার প্রমুখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.