
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে আউশের নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী বিভিন্ন গ্রামের মাঠে এ নমুনা শস্য কর্তন করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়ার উপপরিচালক কৃষিবিদ মো. দুলাল হোসেন, বগুড়ার অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ আ.জা.ম আহসান শহীদ সরকার ও আদমদীঘি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী প্রমূখ।
তারা বীজ উৎপাদন ব্লকে ব্রি-ধান ৮৫ জাতের আউশ ধানের নমুনা শস্য কর্তন শেষে রোপা আমনের প্রদর্শনী ও পার্চিং কার্যক্রম, সবজি-পুষ্টি বাগানের প্রদর্শনী, লেবুজাতীয় ফসল মাল্টা ও লেবুর প্রদর্শনী, আইএফএমসি কৃষক মাঠ স্কুল, এনএটিপির কৃষক তথ্য ও পরামর্শ কেন্দ্র, ঔষধি গাছের প্রদর্শনী পরিদর্শন করেন। এছাড়া কৃষি উদ্যোক্তা এস. আলমের ভিয়েতনামী খাটো জাতের নারিকেল বাগান পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।#

আরও পড়ুন
শব্দদূষণ রোধে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের বিশেষ অভিযান
রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে আবু মাসুমের মতবিনিময় ও খাদ্য বিতরণ
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটিতে আলোচনায় মাসুম বিল্লাহ