
এম.এ রাশেদ ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে ১ বছর ৬ মাস ১২ দিন পর আবারও এক পুরুষ নবজাতকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার দুপুরে উপজেলার চান্দারপাড়া এলাকার ধুনট-গোসাইবাড়ী পাকা সড়কের উত্তরপাশ থেকে এ নবজাতকের লাশ উদ্ধার করা হয়। রবিবার ওই এলাকার স্থানীয় বসবাসকারীগন সড়কের উত্তর পাশে নীল রঙের পলেথিন দেখতে পায়। পরে স্থানীয়রা পলিথিনের ভীতর একজন পুরুষ নবজাতকের লাশ দেখতে পেয়ে থানা পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে ধুনট থানার এসআই আব্দুর রাজ্জাক ঘটনাস্থল থেকে নবজাতকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি জানান কে বা কাহারা নবজাতকের লাশ ফেলে রেখে গেছে। লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনীভাবে ব্যবস্থা গ্রহন করা হবে। উল্লেখ্য, গত ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারী সোমবার রাতে ওই একই এলাকার চরধুনট ইছামতি নদীর সেতুর পাশ থেকে পরিচয়হীন কণ্যা নবজাতকের লাশ উদ্ধার করেছিলো থানা পুলিশ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২