প্রিন্ট এর তারিখঃ জুলাই ২০, ২০২৬, ২:২০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৫, ১:৫৭ পি.এম
টঙ্গীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আলমগীর সিকদার, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল সোমবার (১সেপ্টেম্বর) বিকেলে বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি টঙ্গীর কলেজগেট এলাকা থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে স্টেশন রোড এলাকায় গিয়ে শেষ হয়। আয়োজিত শোভাযাত্রার নেতৃত্ব দেন শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও গাজীপুর-৬ আসনের এমপি পদপ্রত্যাশী সালাহউদ্দিন সরকার।
এ সময় টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি সরাফত হোসেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মুহাম্মদ আলেক, বিএনপি নেতা জসিম উদ্দিন দেওয়ান, সফি খান, জসিম উদ্দিন ভাট, যুবদল নেতা সৌমিক সরকার, বিএম শামীম, ছাত্রদলের এস.এম. মোমিনুর রহমান মোমিনসহ স্বতঃস্ফূর্তভাবে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
শোভাযাত্রা শেষে সালাহউদ্দিন সরকার বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়াত রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন এবং দেশের সুশাসনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। দীর্ঘদিন পরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়া নেতা-কর্মীদের উদ্দেশ্য তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দল যাকে প্রার্থী করবে, আমরা তাকে বিজয়ী করবো।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.