
আসাদ হোসেন রিফাতঃ ঈদ-উল আযহা উপলক্ষে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা গরুহাটে তিস্তা ব্যাট্যালিয়ন (৬১ বিজিবি’র) অধিনায়ক লেঃ কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম, পিএসসি, আইন শৃঙ্খলা পর্যবেক্ষন করেন।
শুক্রবার বিকালে বিজিবির পক্ষ থেকে বড়খাতা গরুহাটে আইন শৃঙ্খলা পর্যবেক্ষন করেন, তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম পিএসসি। এসময় উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা।
এসময় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম, পিএসসি, বলেন, দেশের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে কোরবানির পশু মজুদ রয়েছে। খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য পার্শ্ববর্তী দেশ থেকে যেন গরু আসতে না পারে। একই সাথে ঈদের পর কোরবানির চামড়া যাতে সীমান্ত দিয়ে পাচার না হয়, সেজন্য বিজিবি সীমান্তের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে নিরাপত্তা বিধান,দেশের অভ্যন্তরিণীয় আইন শৃঙ্খলা রক্ষা এবং ঈদ জামাত ইত্যাদি নিরাপত্তা বিধানে তৎপর থাকবে বিজিবি সদস্যরা। সীমান্ত দিয়ে পুশইন প্রতিরোধ কঠোর নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করেছে বিজিবি সদস্যরা। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে পুশইন করায় বিজিবি নিয়মিতভাবে বিএসএফের সাথে বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিক ও লিখিতভাবে প্রতিবাদ জানাচ্ছে।

আরও পড়ুন
রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে আবু মাসুমের মতবিনিময় ও খাদ্য বিতরণ
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটিতে আলোচনায় মাসুম বিল্লাহ
কাউখালীতে সরকারি নির্দেশ অমান্য: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা