
আওয়াজ ডেক্সঃ "বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ" ২০১৮ সালে কোটা প্রথার বিলোপের আন্দোলন শুরু করে। সেই আন্দোলনের আজ ৭ম বার্ষিকী পালিত হয়।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) আন্দোলনের পুরোধা ইসমাইল সম্রাটের সভাপতিত্বে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক শফিকুর রহমান, সিনিয়র এডভোকেট সুব্রত রায় চৌধুরী।
সর্বসম্মতিক্রমে “বাংলাদেশ জন অধিকার পার্টির" আত্মপ্রকাশ হয়। এতে ইসমাইল সম্রাট চেয়ারম্যান ও ব্যারিসটার ওমর ফারুকে সাধারণ সম্পাদক-সহ ২৩ সদস্য বিশিষ্ট নতুন জাতীয় কমিটি ঘোষণা করা হয়।
নতুন দলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন আমির খসরু মাহমুদ তিনি বলেন, ২০১৮ সালে বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয়ে, নিরাপদ সড়ক আন্দোলন এবং জুলাই গন অভ্যুত্থানের সক্রিয় সম্মুখ সারির যোদ্ধাদের নিয়েই এই রাজনৈতিক দল গঠিত হয়।
এখানে সবাই তরুণ, এই তরুণরা নবযুগের সূচনা করবে। জুলাই বিপ্লবে এই সংগঠনের ভুমিকার প্রশংসা করেন আমির খসরু মাহমুদ।
সভার সভাপতি উপস্থিত সদস্যদের শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।