
এম হিরন প্রধান : আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো মহাখালী মডেল হাই স্কুলের শিক্ষা সফল ২০২৫। ১৬ ফেব্রুয়ারি রবিবার ঢাকার সাভার একটি পার্কে এ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুলশান থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ অমিদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অমিদুর রহমান বলেন, অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থীদের আরও উৎসাহিত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী দৈনিক গণমানুষের আওয়াজ এর সম্পাদক মোঃ আইনুল হক।
অতিথিবৃন্দ আরো বলেন, শিক্ষার্থীদের মাঝে নতুন অভিজ্ঞতা অর্জন ও জ্ঞান বিকাশের লক্ষ্যে আয়োজিত এই সফরে ৮টি বাসে করে শিক্ষার্থী ও অভিভাবকদের এক বিশাল মিলনমেলা ঘটে।
এই ভ্রমণে শিক্ষার্থীরা প্রকৃতির সান্নিধ্যে আনন্দ উপভোগের পাশাপাশি নতুন অনেক কিছু শিখতে পেরেছে। সুন্দর আয়োজনের জন্য স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানায় অতিথিবৃন্দ।
স্কুলের প্রধান শিক্ষক ও অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ভবিষ্যতেও এমন শিক্ষামূলক সফরের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানচর্চার সুযোগ অব্যাহত থাকবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, স্কুলের শিক্ষক মোঃ মোতালেব হোসেন।