
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুর আলফাডাঙ্গায় ৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারী) বিকালে উপজেলা পরিষদের খেলার মাঠ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে এসব পুরস্কার বিতরণ করা হয়। এরআগে মঙ্গলবার উপজেলার ২০ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৭টি মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ৪৮টি ইভেন্টে এ প্রতিযোগিতা শুরু হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল।
এসময় অন্যদের মধ্যে উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান, আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবীরসহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২