
সজীব আহম্মেদ রিমন: ‘বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি বললেই হয় না, মনে ধারণ করতে হয়। শহিদদের প্রতি ভালোবাসা মন থেকে আসতে হবে। তাই শুধু ফুল দেয়াকে কেন্দ্র করে কোনো ধরে ধরণের নৈরাজ্য সৃষ্টি উচিত নয়। আজকে অপশক্তি কিন্তু বড় শক্তি হয়ে যাচ্ছে’
বুধবার (১৪ ডিসেম্বর) শহিদ বুদ্ধিজীবীদের উদ্দেশ্য কেন্দ্রীয় শহিদ মিনার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় এ কথা বলেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।
তিনি আরও বলেন, এখানে অনেকেই বলে আমি নাকি তাদের সাহায্য করছি। কিন্তু এখন তাহলে তারা কোথায়? তাদের শ্রদ্ধা কোথায়? আমাদের বাংলাদেশকে ধারণ করতে হবে আমাদের দেশকে ভালোবাসতে হবে। সেটা যদি আমরা করি বাংলাদেশ এগিয়ে যাবে ।
এছাড়াও শহীদ বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় শহিদ মিনার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্র নন্দীসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সংগঠনগুলোও এই সময় পুষ্পস্তবক অর্পণ করেন।
পরবর্তীতে দুপুরে যোহরের নামাজের পর শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে কেন্দ্রিয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান