
আওয়াজ অনলাইন : আজ ২৩ আগস্ট ২০২১, সোমবার, ০৮ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ।এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি:
১৭৯৯ - নেপোলিয়ন মিসর ত্যাগ করে ফ্রান্সের উদ্দেশে যাত্রা করেন।
১৮২১ - মেক্সিকো স্বাধীনতা ঘোষণা করে।
১৯১৪ - জাপান জার্মানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯২১ - প্রথম ফয়সল ইরাকের বাদশা পদে অভিষিক্ত হন ।
১৯৪২ - স্তালিনগ্রাদের ঐতিহাসিক যুদ্ধ শুরু হয়।
১৯৪৪ - রুমানিয়ার সামরিক শাসক উত্খাত ।
১৯৬২ - বাংলাদেশে প্রথম প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া যায়।
১৯৭৩ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় আইভরি কোস্ট।
১৯৯১ - “ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন” প্রতিষ্ঠিত হয়।
১৯৯১ - রুশ প্রজাতন্ত্রে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করেন।
২০১৬ - আজকের দিনে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কলকাতার রাজভবনে আকাশবাণী মৈত্রী চ্যানেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জন্ম:
১৭৭০ - দার্শনিক হেগেলের জন্ম।
১৭৭৩ - জার্মান দার্শনিক জ্যাকব এফ ফ্রাইসের জন্ম।
১৮৫২ -রাধাগোবিন্দ কর ব্রিটিশ ভারতের একজন খ্যাতনামা চিকিত্সক ।(মৃ.১৯/১২/১৯১৮)
১৯০৮ - রুশ-ফরাসি নাট্যকার আর্থার আদমভের জন্ম।
১৯২৩ - এডগার কড, ইংরেজ কম্পিউটার বিজ্ঞানী।
১৯৩১ - নোবেলজয়ী [১৯৭৮] মার্কিন অণুজীববিজ্ঞানী হ্যামিলটন ও থানেল স্মিথের জন্ম।
মৃত্যু:
৬৩৪ - ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক [রা.] ইন্তেকাল করেন।
১৮০৬ - চার্লস অগাস্টিন কুলম্ব, ফরাসি পদার্থবিজ্ঞানী।
১৯৪৪ - দ্বিতীয় আবদুল মজিদ, সর্বশেষ উসমানীয় খলিফা।
১৯৭৫ - অমল হোম, বাঙালি সাংবাদিক এবং সাহিত্যিক।(জ.১০/১১/১৮৯৩)
১৯৮৭ - সমর সেন, ভারতীয় বাঙালি কবি এবং সাংবাদিক।(জ.১০/১০/১৯১৬)
২০১৮ - প্রথিতযশা প্রবীণ ভারতীয় সাংবাদিক কুলদীপ নায়ার।(জ.১৯২৩)
২০১৯ - অধ্যাপক মোজাফফর আহমদ, বাংলাদেশী রাজনীতিবিদ।
দিবস:
আন্তর্জাতিক দাস প্রথা বিলোপ দিবস
/এইচ.