
আওয়াজ অনলাইন : আজ সোমবার, ১৬ আগস্ট ২০২১। একনজরে যেনে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়।
ঘটনাবলি:
১৮২৫ - বলিভিয়ার প্রজাতন্ত্র ঘোষণা।
১৮৫৮ - ব্রিটেনের রানি ভিক্টোরিয়া মার্কিন প্রেসিডেন্ট জেমস বুচাননকে টেলিগ্রাফ পাঠান।
১৮৬৭ - কার্ল মার্কস ‘ক্যাপিটাল’ গ্রন্থের প্রথম খণ্ড লেখা শেষ করেন।
১৮৯৮ -এডউইন প্রেসকট রোলার কোস্টারের প্যাটেন্ট পান।
১৯০৪ - নিউ ইয়র্কে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের নির্মাণকাজ শুরু।
১৯০৫ - বঙ্গভঙ্গ আইন কার্যকর।
১৯৪৬ - মুসলিম লীগ ডাইরেক্ট অ্যাকশন ডে পালনের সময় কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়।
১৯৬০ - সাইপ্রাস দ্বীপ স্বাধীন হয়।
১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় উগান্ডা।
১৯৭৫ - সৌদি আরব, সুদান কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান।
১৯০৪ - নিউইয়র্কে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের নির্মাণকাজ শুরু হয়।
জন্ম:
১৮২১ - আর্থার কেলি, ব্রিটিশ গণিতবিদ।
১৮৪৫ - গাব্রিয়েল লিপমান, ফরাসি-লুক্সেমবার্গীয় পদার্থবিজ্ঞানী এবং উদ্ভাবক।
১৮৬০ - মার্টিন হক, ইংরেজ শৌখিন ক্রিকেট তারকা ও অধিনায়ক ছিলেন।
১৮৯২ - মার্কিন কার্টুনিস্ট অটো মেসমার।
১৮৯৫ - অস্ট্রিয়ান অভিনেত্রী লিয়ান হেইড।
১৯০৪ - ওয়েন্ডেল মেরেডিথ স্ট্যানলি, মার্কিন রসায়নবিদ এবং ভাইরাসবিদ।
১৯১৩ - মেনাখেম বেগিন, ইসরায়েলের বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন।
১৯৩০ - ইংরেজ কবি ট্রেড হিউজ।
১৯৫০ - জেফ থমসন, সাবেক ও বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেট তারকা।
১৯৫০ - নাসিরুদ্দিন শাহ্, ভারতীয় অভিনেতা।
১৯৫৮ - ম্যাডোনা, আমেরিকান গায়ক-গীতিকার, প্রযোজক, অভিনেত্রী, এবং পরিচালক।
১৯৬০ - টিমোথি হাটন, আমেরিকান অভিনেতা, প্রযোজক ও পরিচালক।
১৯৬২ - স্টিভ কারেল, আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার।
১৯৬২ - আইয়ুব বাচ্চু, বাংলাদেশি সংগীতশিল্পী।
মৃত্যু:
১৮৮৬ - শ্রীরামকৃষ্ণ পরমহংস, ঊনবিংশ শতকের এক প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগসাধক, দার্শনিক ও ধর্মগুরু।
১৯৬১ - মৌলভী আবদুল হক, পাকিস্তানি পণ্ডিত এবং ভাষাতত্ত্ববিদ।
১৯৭৭ - এলভিস প্রেসলি, কিংবদন্তিতুল্য মার্কিন রক্ সংগীতশিল্পী।
১৯৭৯ - জন জর্জ ডিফেনবাকার, কানাডার রাজনীতিবিদ এবং ১৩তম প্রধানমন্ত্রী।
১৯৯৭ - সুলতান আহমদ নানুপুরী, বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব।
১৯৯৭ - নুসরাত ফাতেহ আলী খান, পাকিস্তানের কাওয়ালি সংগীত শিল্পী।
২০০২ - আবু নিদাল, ফিলিস্তিনি ফাতাহ: বিপ্লব পরিষদের প্রতিষ্ঠাতা ছিলেন।
২০০৩ - ইদি আমিন, উগান্ডার প্রয়াত সামরিক স্বৈরশাসক।
২০১৬ - জোয়াও হ্যাভেলাঞ্জ, ব্রাজিলীয় ব্যবসায়ী ও ক্রীড়া কর্মকর্তা ছিলেন।
২০১৮ - ভারতরত্ন সম্মানে সম্মানিত অটল বিহারী বাজপেয়ী, ভারতের প্রাক্তন (দশম) প্রধানমন্ত্রী।
২০১৯ - পিটার ফন্ডা, মার্কিন অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
২০২০ - চেতন চৌহান ভারতের প্রথিতযশা সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।
/এইচ.