প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২৩, ২:২০ অপরাহ্ণ
তজুমদ্দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সিসিটিভি ক্যামেরা উদ্বোধন

মেহেদী হাসান মামুন: ভোলা তজুমদ্দিন উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নিয়মিত পর্যবেক্ষণ করার জন্য সিসিটিভি ক্যামেরা উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকল ১১টায় চাঁদপুর ইউনিয়নের কালী বাজার এলাকায় কালী মন্দিরে প্রধান অতিথি হিসেবে সিসিটিভি ক্যামেরা উদ্বোধন করেন তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন,কালী বাজার মন্দির কমিটির সাধারণ সম্পাদক শিবাস চন্দ্র দাস,তজুমদ্দিন থানার এসআই মোঃ মনির সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.