হোম » খেলা » হাতীবান্ধায় বীর মুক্তিযোদ্ধা মরহুম ডাঃ আতিয়ার রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

হাতীবান্ধায় বীর মুক্তিযোদ্ধা মরহুম ডাঃ আতিয়ার রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মিজানুর রহমান: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মরহুম ডাঃ আতিয়ার রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকালে ঐ উপজেলার গড্ডিমারী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়েছে।
এতে ডিমলা উপজেলার নাউতারা ফুটবল একাডেমিকে ০-১ গোলে হাড়িয়ে কালীগঞ্জ উপজেলার কাকিনা জোবায়েদ একাদশ বিজয়ী হন।
গড্ডিমারী ইউনিয়ন পরিষদ পরিবার এর আয়োজনে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্পুর্ন খেলা উপভোগ করেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।
গড্ডিমারী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ. আবু বকর সিদ্দিক শ্যামলের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহা আলম, হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ, সিংঙ্গীমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু
সিন্দুর্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন প্রমুখ। দশ হাজারের অধিক জনসাধারন এই খেলা উপভোগ করেন।
বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে একটি মোটরসাইকেল ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেয়া হয়েছে একটি ফ্রিজ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!