
আঃ খালেক মন্ডল: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৫০ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া (২০২৩) প্রতিযোগিতা উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ১২ সেপ্টেম্বর সকালে উপজেলার গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।উক্ত ফাইনাল খেলায় উপজেলা বিভিন্ন স্কুলের শিক্ষাথীরা অংশ গ্রহণ করে।
বাংলাদেশ আওয়ামী লীগ গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩২,গাইবান্ধা -৪ গোবিন্দগঞ্জ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নবাগত নির্রাহী কর্মকর্তা মোঃ রাসেল মিয়া,গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম পারভেজ প্রমুখ ।
পরে ফুটবল প্রতিযোগীতায় (বালিকা)কোমরপুর বালিকা উচ্চ বিদ্যালয় বনাম বরকতউল্ল্যাহ বালিকা উচ্চ বিদ্যালয় দুটি দল অংশ গ্রহণ করে। নির্ধারিত সময়ে কোন দল গোল দিতে না পারায় খেলাটি ট্রাইবেকারে গড়ে। ট্রাইবেকারে বরকতউল্ল্যাহ বালিকা উচ্চ বিদ্যালয় ৪-৩ গোলে কোমরপুর বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
পরে (বালক)গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয় ও মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মধ্যে ফুটবল খেলা শুরু হয়। এছাড়াও কাবাডি,, হ্যান্ডবল,দাবা,আবৃত্তি, প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।সকল কে পুরস্কৃত করা হয় এছাড়াও গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের (বিদ্যালয়)হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।