
মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা পুলিশের আয়োজনে মিনিস্টার গ্রুপের সহায়তায় পুলিশ সুপার কাপ আন্তঃইউনিট ফুটবল টুর্নামেন্ট অদ্য ১১.০৯.২০২৩ বিকাল ৪:০০ ঘটিকায় পুলিশ লাইন্স মাঠে আনুষ্ঠানিকভাবে শুভ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের চুয়াডাঙ্গার এসপি আব্দুল্লাহ্ আল-মামুন।
পুলিশ সুপার কাপ আন্তঃইউনিট ফুটবল টুর্নামেন্ট/২০২৩ দুই গ্রুপে মোট ৮(আট) টি দল খেলায় অংশগ্রহণ করবে। একটি গ্রুপে- ১। আলমডাঙ্গা থানা, ২। জীবননগর থানা, ৩। চুয়াডাঙ্গা থানা ও ৪। পুলিশ লাইন্স এবং অপর গ্রুপে- ১। ট্রাফিক ফাঁড়ি, ২। দর্শনা থানা, ৩। দামুড়হুদা মডেল থানা ও ৪। পুলিশ অফিস। লীগ পদ্ধতিতে প্রতিটি দল ৩(তিন) টি খেলায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। সেমিফাইনালে ১ম গ্রুপ চ্যাম্পিয়ন বনাম ২য় গ্রুপের রানার্সআপ এবং ২য় গ্রুপ চ্যাম্পিয়ন বনাম ১ম গ্রুপের রানার্সআপ অংশগ্রহণ করবে। সর্বশেষ সেমিফাইনালে বিজয়ী দুইটি দল আগামী ১৯.০৯.২০২৩ খ্রি: বিকাল ১৬:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
পুলিশ সুপার কাপ আন্তঃইউনিট ফুটবল টুর্নামেন্ট/২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে আলমডাঙ্গা থানা একাদশ বনাম চুয়াডাঙ্গা সদর থানা একাদশ অংশগ্রহণ করে। উক্ত খেলায় চুয়াডাঙ্গা সদর থানা একাদশ ১-০ গোলে জয় লাভ করে।
উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ রিয়াজুল ইসলাম; অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস) পিপিএম মোঃ নাজিম উদ্দিন আল আজাদ অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আনিসুজ্জামান; ডিআইও-১, সকল অফিসার ইনচার্জ, টিআই (প্রশাসন), কোর্ট ইন্সপেক্টর, আরআই, পুলিশ লাইন্স, চুয়াডাঙ্গাসহ জেলার সকল পদমর্যাদার অফিসার ও ফোর্স, মিনিস্টার গ্রুপের কর্মকর্তাগণ এবং সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল