হোম » খেলা » অর্থাভাবে বন্ধ হয়ে যাচ্ছে উল্লাপাড়ার একমাত্র ক্রিকেট একাডেমি

অর্থাভাবে বন্ধ হয়ে যাচ্ছে উল্লাপাড়ার একমাত্র ক্রিকেট একাডেমি

রায়হান আলী: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অর্থ অভাবে বন্ধ হচ্ছে একমাত্র ক্রিকেট একাডেমি। ২০১৮ সালে চালু করা হয় উল্লাপাড়া আরএস মাঠে জিনিয়াস ক্রিকেট একাডেমি। ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই হাফিজুর ইসলাম নামে এক যুবক নিজ অর্থে এই ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠিত করেন।

বিকেল হলেই এই মাঠে বিভিন্ন বয়সী অন্তত অর্ধ শতাধিক যুবক প্রশিক্ষণ নিতে আসে হাফিজুরের কাছে, কিন্তু কাদাযুক্ত মাঠে উইকেট নেই, কংক্রিটের পিচ নেই এছাড়াও খেলার সরঞ্জামের অভাবে বন্ধ হচ্ছে উল্লাপাড়ার একমাত্র ক্রিকেট একাডেমি। এতে অর্ধ শতাধিক প্রশিক্ষণার্থী প্রতিভাবান যুবকদের ক্রিকেটার হওয়ার স্বপ্ন অনিশ্চিত হয়ে পড়েছে।

এই ক্রিকেট একাডেমি থেকে ২০২৩ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম সুযোগ পায় ১ জন,অনুর্ধ্ব ১৬ জেলা দলে সুযোগ পায় ২ জন,প্রতিভাবান ক্ষুদে ক্রিকেটার ট্যালেন্ট হান্ট বাংলাদেশ ( পিকেসিএসবিডি) এ সুযোগ পায় ৪ জন। জেলা প্রিমিয়ার লীগে ১ জন সুযোগ পায়। এছাড়াও প্রথম বিভাগ ক্রিকেট খেলছে ৪ জন।

স্থানীয় রবিউল করিম জানান বিকেল হলেই এখানে ছোট থেকে বড় বিভিন্ন বয়সী যুবক ক্রিকেট খেলার প্রশিক্ষণ নিয়ে থাকে। বৃষ্টি হলেই কাঁদায় আটকে যায় মাঠে এতে প্রশিক্ষণ ব্যহত হয়।এছাড়াও অর্থ অভাবে ক্রিকেটের জন্য সরঞ্জাম না থাকায় এবং সহযোগিতা না পাওয়াতে এটি বন্ধ হয়ে যাচ্ছে।

প্রশিক্ষণার্থীর অভিভাবক বিশ্বজিৎ সরকার সবুজ জানান তার ছেলে ক্রিকেট খেলায় অনেক আগ্রহী, এজন্য এখানে প্রশিক্ষণ নিতে আসে, এটি বন্ধ হয়ে গেলে তার ছেলের ক্রিকেটার হওয়ার স্বপ্ন অনিশ্চিত হয়ে যাবে।

জিনিয়াস ক্রিকেট একাডেমির পরিচালক হাফিজুর ইসলাম জানান তিনি ২০১৮ সালে জিনিয়াস ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠিত করে যুবকদের ক্রিকেট খেলার প্রশিক্ষণ দিয়ে থাকেন। নিজ অর্থে পরিচালিত এই ক্রিকেট একাডেমি বর্তমানে পরিচালনা করা কঠিন হয়ে গেছে। বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের কাছে সহযোগিতা চাইলেও সবাই আশ্বাস দিয়েছে কিন্তু সহযোগিতা পাননি বলে জানান হাফিজুর ইসলাম।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেন জানন জিনিয়াস ক্রিকেট একাডেমির পক্ষ থেকে আমাদের কাছে সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করব৷ আমরা সবসময় ক্রীড়াঙ্গনের উন্নতি করতে চাই।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!