প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২০, ২০২৩, ৫:০৭ অপরাহ্ণ
ডোমারে বঙ্গবন্ধু গোল্ডকাপ বালক অনূর্ধ্ব (১৭) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ রিমন চৌধুরী: নীলফামারীর ডোমারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব (১৭) উপজেলা পর্যায়ে প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ায় টাই ব্রেকারে পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষ ৪-৩ গোলে কেতকীবাড়ী ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ী পাঙ্গা মটুকপুর ইউনিয়ন ও রানার্স আপ কেতকীবাড়ী ইউনিয়নের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। উপজেলা নির্বাহী অফিসার মোঃ পূবন আখতারের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন কানিজ, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান ও পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টো প্রমূখ বক্তব্য রাখেন। হাজার হাজার দর্শক খেলার মাঠে উপস্থিত হয়ে ফুটবল ম্যাচটি উপভোগ করেন।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বালক অনূর্ধ্ব (১৭) গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে মোট ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা অংশগ্রহণ করে। বিজয়ী দল পরবর্তীতে জেলায় অংশগ্রহণ করবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.