
আওয়াজ অনলাইন: ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে মোহাম্মদ সালাহ ও দিওগো জোতার জোড়া গোলে লিডস ইউনাইটেডকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল।
প্রতিপক্ষের মাঠে খেলার শুরু থেকেই আধিপত্য দেখাতে থাকে লিভারপুল।
ম্যাচের ৩৫ মিনিটে শুরুটা করেন গাকপো। ৩৯ মিনিটে ব্যবধান বাড়িয়ে দেন মোহাম্মদ সালাহ। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান ২-১ এ কমিয়ে বিরতিতে যায় লিডস ইউনাইটেড।
তবে দ্বিতীয়ার্ধে আরও জ্বলে উঠে লিভারপুল। দিওগো জোতা, মোহাম্মদ সালাহ ও নানেজ গোল করলে শেষ পর্যন্ত ৬-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নম্বরে রয়েছে লিভারপুল। আর লিডস ইউনাইটেড ১৬ নম্বরে।

আরও পড়ুন
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস
ফিফা বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত দেখলেই পাবেন ৬১ লাখ টাকা
পিএসজির চেয়ে ভালো কোনো দল নেই : এনরিকে