প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ণ
কুবিতে প্রথমবারের মতো আয়োজিত আন্তঃসংগঠন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন প্লাটফর্ম

সজীব আহম্মেদ রিমন: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রতিনিধি হিসেবে কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব আয়োজিত আন্তঃসংগঠন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিশ্ববিদ্যালয়ের ব্যান্ডসঙ্গীত দল প্লাটফর্ম।
বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত আটটায় বিশ্ববিদ্যালয়ের টিচার্স ব্যাডমিন্টন কোর্টে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ব্যান্ডসঙ্গীত দল প্লাটফর্ম ও বিজ্ঞান বিষয়ক সংগঠন সাইন্স ক্লাব। এক সেটের ম্যাচে ২১-১৭ ব্যবধানে চ্যাম্পিয়ন হয় প্লাটফর্ম।
প্রথম সেমিফাইনালে রোভার স্কাউট কুমিল্লা বিশ্ববিদ্যালয় বনাম সাইন্স ক্লাবের ম্যাচ জিতে ফাইনালে ওঠে সাইন্স ক্লাব৷ অন্যদিকে সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তন বনাম প্লাটফর্মের ম্যাচ জিতে ফাইনালে যায় প্লাটফর্ম।
ফাইনাল ম্যাচশেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ. এম. আবদুল মঈন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, ছাত্র পরামর্শক ও নির্দেশনা পরিচালক ও সহযোগী অধ্যাপক ড. মোহা: হাবিবুর রহমান, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী এবং সহকারি প্রক্টর কাজী এম. আনিছুল ইসলাম।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব আয়োজিত দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৯টি সংগঠন অংশগ্রহণ করে। সকাল ১০টা থেকে শুরু হওয়া প্রতিযোগিতার প্রথম রাউন্ড শেষে বিজয়ী আটটি সংগঠন নিয়ে অনুষ্ঠিত হয় কোয়ার্টার ফাইনাল। পরবর্তীতে কোয়ার্টার ফাইনালে বিজয়ী চারটি সংগঠন অংশ নেয় সেমিফাইনালে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.