হোম » খেলা » জোড়া গোল করিয়ে জয়ের নায়ক রোনালদো

জোড়া গোল করিয়ে জয়ের নায়ক রোনালদো

এবার গোল করিয়ে ম্যাচ জয়ের নায়ক বনে গেলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সৌদি প্রো লিগে মুখোমুখি হয় আল-নাসর ও আল-তাউন। ম্যাচে পর্তুগিজ তারকা গোলের দেখা না পেলেও তার জোড়া অ্যাসিস্টেই আল–তাউনের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জয় পায় আল-নাসর।

এদিন ম্যাচের শুরু থেকেই আল–তাউনকে চাপে রাখে রোনালদোরা। ম্যাচের প্রথম দিকেই দলকে এগিয়ে দিতে পারতেন ক্রিস্টিয়ানো। তবে তার দুর্দান্ত শটটি গোল পোস্টের ওপর দিয়ে চলে যায়। তবে লিড নিতে বেশি সময় নেয়নি আল নাসর। ম্যাচের ১৭ মিনিটে লিড নেয় রোনালদোর দল। গারিবকে দিয়ে গোল করায় সিআরসেভেন।

ম্যাচের ৩২ মিনিটে আবারও গোল করার সুযোগ হাতছাড়া করেন রোনালদো। তার শট আটকে দেন আল–তাউনের গোলরক্ষক। ফলে ওই ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আল নাসর।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে সমতায় ফেরে তাউন। ম্যাচের ৪৭ মিনিটে দলকে সমতায় ফেরান আলভারো মেড্রান। পয়েন্ট হারিয়ে আল নাসর যখন লিগ টেবিলের শীর্ষস্থান হারানোর শঙ্কায় তখন গোল করেন মাদু। তার ৭৮ মিনিটের ওই গোলের কারিগরও ছিলেন রোনালদো। এই জয়ে ১৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে আল নাসর। সমান পয়েন্ট নিয়েই তার পরেই রয়েছে আল-ইত্তিহাদ ও আল-শাবাব। তবে আল-শাবাব একটি ম্যাচ বেশি খেলেছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!