প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৫:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৯, ২০২৩, ৩:২১ অপরাহ্ণ
চুয়াডাঙ্গার পুরাতন স্টেডিয়াম মাঠে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৩ এর শুভ উদ্বোধনী

মো: তারিকুর রহমান: ০৯.০২.২০২৩ তারিখ সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকার সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় চুয়াডাঙ্গা জেলার ০৪ টি উপজেলার স্কুল ও মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের উপজেলা ভিত্তিক পৃথক পৃথকভাবে অংশগ্রহণে চুয়াডাঙ্গা জেলার পুরাতন স্টেডিয়াম মাঠে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৩ এর শুভ উদ্বোধন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমিনুল ইসলাম খান, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের অভিভাবক আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা । আরো উপস্থিত ছিলেন মেয়র, চুয়াডাঙ্গা পৌরসভা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা শিক্ষা অফিসার, সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, চুয়াডাঙ্গা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ নাজমুল হামিদ রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চুয়াডাঙ্গা ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.