
ডেস্ক রিপোর্ট: শ্বাসরুদ্ধকর ম্যাচের একেবারে শেষ ৩ মিনিটে ২ গোল করে ওয়েলসকে হারিয়েছে ইরান। রুজবেহ চেশমির পর গোল করে ইরানের জয় নিশ্চিত করেন রামিন রেযাইয়ান। তাদের জোড়া গোলে জয়ে ফিরল ইরান। কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬-২ গোলে হেরে ব্যাপক সমালোচনার মুখে পড়ে যায় ইরান।
শুক্রবার ওয়েলসের বিপক্ষে ম্যাচের নির্ধারিত সময়ে দুর্দান্ত ফুটবল খেলে ইরান। ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের অষ্টম মিনিটে ডি বক্সের অনেক দূর থেকে নেওয়া জোড়ালে শটে গোল নিশ্চিত করেন রুজবেহ চেশমি। ঠিক তিন মিনিট ব্যবধানে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রামিন।
খেলার একিবারে শেষ সময়ে জোড়া গোল খেয়ে বিব্রতকর অবস্থায় পড়ে যাওয়া ওয়েলস প্রতিশোধের কোনো সুযোগই পায়নি। যে কারণে পরাজয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
###SSS

আরও পড়ুন
নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা
হাইতি ম্যাচের পর যে পরিসংখ্যান বলছে ফাইনাল খেলবে ব্রাজিল
পত্নীতলায় বিশ্বকাপ ফুটবল উন্মাদনার আরেক নাম আর্জেন্টিনা