
আওয়াজ অনলাইন : ফুটবলের জাদুকর লিওনেল মেসির আজ জন্মদিন। ১৯৮৭ সালের ২৪ জুন তারিখে রোজারিও শহরে জন্মগ্রহণ করেন তিনি। সেই হিসেবে ছোটখাটো গড়নের বড় জাদুকরের আজ ৩৪তম জন্মদিন।
মেসির অপ্রাপ্তি বলতে শুধু নিজ দেশ আর্জেন্টিনার হয়ে বড় কোন শিরোপা জিততে না পারা। যদিও এর খুব কাছাকাছি গিয়েছিলেন মেসি। ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপ, ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকায় দলকে তুলেছিলেন ফাইনালে। কিন্তু তিন ফাইনালের একটিতেও শেষ হাসি হাসতে পারেননি মেসি। তিনবারই আটকা পড়েছেন শেষ বাধায়। তবে ব্যক্তি খেলোয়াড় হিসেবে মেসি ছিলেন টুর্নামেন্টের সেরা।
২০০৩ সালে যোগ দেন বার্সার অনূর্ধ্ব-১৬ দলে। এরপর বার্সা অনূর্ধ্ব-১৯, বার্সা সি দল এবং বার্সা বি দলের হয়ে খেলা সম্পন্ন করে ২০০৫ সালে ১ জুলাই থেকে বার্সার মূল দলে ঠাই হয় তার। এরপর থেকেই বিশ্বফুটবলের অন্যতম সেরা তারকায় পরিণত হন মেসি। দীর্ঘ ক্যারিয়ারে মেসি বার্সেলনার হয়ে ৭৩১ ম্যাচ খেলে ৬৩৪টি গোল করেছেন।
তার মধ্যে লা লিগায় ৪৮৫ ম্যাচে ৪৪৪ গোল, চ্যাম্পিয়ন্স লিগে ১৪৩ ম্যাচে ১১৫ গোল, কোপা দেল’রে তে ৭৫ ম্যাচে ৫৩ গোল, সুপার কোপায় ১৯ ম্যাচে ১৪ গোল, ক্লাব ওয়ার্ল্ড কাপে ৫ ম্যাচে ৫ গোল ও উয়েফা সুপার কাপে ৪ ম্যাচে ৩ গোল রয়েছে তার।
মেসি ৩৫ বছর বয়সে খেলবেন কাতার ২০২২ বিশ্বকাপ। আর সেই হিসেবে ২০২৬ বিশ্বকাপে মেসির বয়স হবে ৩৯। ঐ বয়সে মেসি লম্বা রেসের দৌড়ে কুলিয়ে উঠতে পারবেন, নাকি কাতারেই শেষ হবে মেসির বিশ্বকাপ, তা এখন সময়ের প্রশ্ন।ছবি- সংগৃহীত।/এইচ.

আরও পড়ুন
নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
হাইতি ম্যাচের পর যে পরিসংখ্যান বলছে ফাইনাল খেলবে ব্রাজিল