
আওয়াজ অনলাইন : স্প্যানিশ লা লিগায় শিরোপা হাতছাড়া হওয়ার পর জ্বলে উঠলো জায়ান্ট বার্সেলোনা। গুরুত্বহীন ম্যাচে মেসির জোড়া গোলে দেপোর্তিভো আলাভেসকে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে কাতালানরা। এই জয়ে দ্বিতীয়স্থান নিশ্চিত হলো বার্সার। তবে সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে শিরোপার উৎসব আগেই করেছে জিদানের রিয়াল মাদ্রিদ।
রোববার রাতে আলাভেসকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে বলতে গেলে শিরোপা হারানোর জ্বালা মিটিয়েছে কিকে সেতিয়েনের দল। প্রতিপক্ষের মাঠে শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে মেসিরা।
বিরতির পর ৫৭ মিনিটে নেলসন সেমেন্ডো গোল করে দলের আধিপত্য অব্যাহত রাখেন। প্রতিপক্ষকে কোন সুযোগ না দিয়েই ম্যাচের ৭৫তম মিনিটে মেসি নিজের দ্বিতীয় গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
এদিন জোড়া গোল করে মেসি লা লিগায় সপ্তমবারের মতো গোল্ডেন বুট জয়ের আশা জোরালো করলো। বার্সেলোনা অধিনায়কের গোল এখন ২৫টি। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা (২১ গোল) চেয়ে ৪ গোল বেশি। ৮ আগস্ট চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে নাপোলির বিপক্ষে খেলবে কাতালানরা।
/এইচ.

আরও পড়ুন
নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
হাইতি ম্যাচের পর যে পরিসংখ্যান বলছে ফাইনাল খেলবে ব্রাজিল