
কটকে গতকাল ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৯০ বলে ১১৯ রানের ইনিংস খেলেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। সেঞ্চুরির পথে ৭ ছক্কা মেরে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন রোহিত। ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে এখন দুইয়ে আছেন ভারতের অধিনায়ক। ওয়ানডে ফরম্যাটে ক্রিস গেইল হাঁকিয়েছেন ৩৩১ ছক্কা।
গতকাল ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে গেইলের সঙ্গে সমান ছক্কা ছিল রোহিতেরও। ভারতের ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে আটকিনসনকে ছক্কা মেরে রোহিত পেছনে ফেলেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তিকে। ২৩১ ছক্কা মারতে ২৯৪ ইনিংসে ১২ হাজারের বেশি বল খেলেতে হয়েছিল গেইলের। তবে ২৫৮ ইনিংসে ১১ হাজার ৮৫২ বল খেলেই রোহিতের ছক্কা এখন ৩৩৮।
ছক্কা রেকর্ডে রোহিতে সামনে এখন পাকিস্তানের শহীদ আফ্রিদি। তার ছক্কা ৩৫১টি। পাকিস্তানের সাবেক এই ব্যাটারের চেয়ে বর্তমানে মাত্র ১৩টি ছক্কা দূরে আছেন ভারতের অধিনায়ক। ওয়ানডের লম্বা ইতিহাসে কেবল এই তিনজনই ৩০০ এর বেশি ছয় মেরেছেন।
তালিকার চারে থাকা শ্রীলঙ্কান ক্রিকেট কিংবদন্তি সনাৎ জয়সুরিয়া হাঁকিয়েছেন ২৭০টি ছক্কা। পাঁচে থাকা মহেন্দ্র সিং ধোনির ছক্কা ২২৯।

আরও পড়ুন
নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা
হাইতি ম্যাচের পর যে পরিসংখ্যান বলছে ফাইনাল খেলবে ব্রাজিল
পত্নীতলায় বিশ্বকাপ ফুটবল উন্মাদনার আরেক নাম আর্জেন্টিনা