
চট্টগ্রামে টেস্ট সিরিজ বাঁচানোর লড়াইয়ে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশকে আগে ফিল্ডিং করতে হবে। এতে অবশ্য খুব একটা আপত্তি নেই শান্তর, যদিও তিনি টস জিতলে আগে ব্যাটিংই নিতেন। সকালে বাংলাদেশ দলের প্রস্তুতিতে নেই লিটন দাস। ওয়ার্ম আপে তার না থাকা নিয়ে শুরু হয় জল্পনা।
বাংলাদেশে অবশ্য বদল আছে আরও। পেসার নাহিদ রানাকে ফেরানো হয়েছে, এখন একাদশে পেসার দুজন। তাকে জায়গা দিতে নাঈম হাসান খেলছেন না। এদিকে ওপেনার সাদমান ইসলামকে সরিয়ে নেওয়া হয়েছে জাকির হাসানকে। একদিন আগেও যিনি খেলেছেন জাতীয় লিগে।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, নাহিদ রানা ও হাসান মাহমুদ।
-আওয়াজ ডেস্ক-