
মির্জাগঞ্জ ( পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে মরহুম হযরত ইয়ার উদ্দিন খলিফা ছাহেব (র.) এর মাজার জিয়ারত করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার।
শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে মাজার জিয়ারতের সময় উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যক্ষ ড. মো. আবদুর রহমান, সাধারণ সম্পাদক মো. রাসেল হাওলাদার ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জোমাদ্দারসহ দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এবিএম রুহুল আমিন হাওলাদার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকি) আসনে জাতীয় পার্টির মনোনীত (লাঙ্গল প্রতীক) প্রার্থী। জানা যায়, তিনি মাজার জিয়ারতের মধ্যদিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করবেন। উল্লেখ্য, তিনি ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মহাজোট থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২