
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে সাতবাড়িয়া শাহ আমানত (র:) সিনিয়র মাদ্রাসার উদ্যোগে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন ও শোভাযাত্রা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ৮ টায় সাতবাড়িয়া শাহ আমানত (র:) মাদ্রাসা থেকে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স:) শোভাযাত্রাটি শুরু হয়ে দেওয়ান হাট-বৈলতলী সড়কের জাফরাবাদ, নাজিরহাট ছলিয়ার পাড়া আশরাফ মুহুরিহাট হয়ে মাদ্রাসায় এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাঁশখালী কালিপুর দরবারের পীর মাও. সৈয়দ জগলুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে ছদরাত করেন, ঢাকা আজিমপুর ছোট দায়রা শরীফের ৭ম গদ্দীনশীন শাহসুফি সৈয়্যদ ফয়েজী মোহাম্মদী আহমদ উল্লাহ, অধ্যক্ষ মাও. মাহমুদুল হক, পলিয়া পাড়া খাদেম আলী কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি, হাজী সাহেব মিয়া চম্পা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো . নুরুল হক, মাও. আহমদ হোছাইন জেহাদী, মাও. রমিজ আহমদ ছমদী, মাও. ছানা উল্লাহ শিবলী, মাও. সাইফুল্লাহ, মাও . জালাল উদ্দিন, মাও. আবদুল জলিল, মাও. মো. হারুনুর রশিদ, মাও. নজরুল ইসলাম প্রমূখ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ