
আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় মন্দির ও আশ্রম থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৬ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় মন্দির প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু অরুন কুমার চক্রবর্ত্তী এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন, অন্যান্যদের মধ্যে থানা অফিসার ইনচার্জ মোঃ আতিয়ার রহমান, এমপির প্রতিনিধি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মন্ডল, ভগিরত কুমার, রজতকান্ত
গোস্বামী প্রমূখ।
এছাড়া বাংলাদেশ পূজা উদযাপন কমিটি বদলগাছী উপজেলা শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে সভাপতিত্ব করেন দেবপ্রসাদ দেশ মুখ্য ও সঞ্চলনা করেন সাধারণ সম্পাদক বাসুদেব সাহা।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২