হোম » ধর্ম » পশ্চিমবঙ্গে সরকারি ছুটির স্বীকৃতি পেল শবে বরাত

পশ্চিমবঙ্গে সরকারি ছুটির স্বীকৃতি পেল শবে বরাত

আওয়াজ অনলাইন: ভারতের পশ্চিমবঙ্গে সরকারি ছুটি আরও দু’দিন বেড়েছে। এই ছুটির কথা আজ বুধবার (১ আগস্ট) ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রীয় ভবন নবান্ন থেকে এই দু’‌দিন ছুটির ঘোষণা করেন তিনি। 

এতদিন এ রাজ্যে মুসলমানদের ধর্মীয় আনু্ষ্ঠানিকতা শবে বরাত এবং সনাতন ধর্মাবলম্বীদের করম পূজাতে আংশিক ছুটি থাকত। সেই সেই ধর্মের ওই দিনে ছুটি পেতেন।

তিনি জানান, এবার থেকে ওই দুদিন রাজ্য সরকার ছুটি ঘোষণা করলো। আর এর মধ্যদিয়ে সব ধর্মের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা দিলেন মমতা।

সব ধর্মের মানুষের জন্যই তার সরকার কাজ করে যাবে বলে ফের আশ্বস্ত করেন তিনি। এদিকে, নতুন এই ছুটি ঘোষণা করতেই আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে রাজ্যের অন্যতম দুই ধর্মের অনুসারীসহ সরকারি কর্মচারীদের মাঝে।

এদিন নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘‌আমরা সমস্ত ধর্মের উৎসব পালন করে থাকি। ঈদের ছুটিও পান সকলেই। দোলেরও ছুটিও দেওয়া হয়। আমরা মনে করি সর্ব ধর্ম, সর্ব কর্মর মিলনস্থল হল এই বাংলা। এই রাজ্য কাউকে বঞ্চিত করে না।’‌

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!