
আওয়াজ অনলাইন: চলতি বছর হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৬০৪ জন হাজি। তিন এয়ারলাইন্সের ১৫০ টি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন।
শনিবার (১৫ জুলাই) দিবাগত মধ্যরাতে (১টা ৫৯ মিনিটে) হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে বলা হয়, হজ শেষে তিন এয়ারলাইন্সের মোট ১৫৮ টি ফ্লাইটে করে দেশে ফিরেছেন ৬০ হাজার ৬০৪ জন হাজি।
১৫৮ টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৬৫ টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৬৪ টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ২৯ টি।

আরও পড়ুন
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস
সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
পশ্চিমবঙ্গে বড় জয়ের পথে বিজেপি, এগিয়ে ১৯২ আসনে