
মোহাম্মদ হানিফ: নোয়াখালীর সোনাইমুড়ীতে অম্বরনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার শান্তিরহাট বাজার এলাকায় বিএনপির অফিস প্রাঙ্গনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সেলিম মাহমুদ ও শহীদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য মো: শাহজালাল চেয়ারম্যান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ারুল হক কামাল।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে সোনাইমুড়ী ঊপজেলা বিএনপির সদস্য সচিব দিদার হোসেন বক্তব্য রাখেন। এসময় তিনি ইদের পরে ক্ষমতাসীন সরকার পতনে গণআন্দোলনের জন্য বিএনপির কর্মীদের প্রস্তুদ থাকতে আহবান করেন।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে নোয়াখালী জেলা বিএনপির সদস্য আব্দুল রাজ্জাক ভূইয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক এ্যড.তুহিন চৌধুরী, উপজেলা কমিটির যুগ্ন আহবায়ক মো: সাইফ উল্লাহ মাসুদ, উপজেলা কমিটির সদস্য ইন্জিনিয়ার সলিম উল্লাহ প্রমূখ।

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
এনসিপির ২২ নেতার একযোগে পদত্যাগ
যে কোনো সময় ছাত্রদলের নতুন কমিটি, সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা