
এম এ রাশেদ: বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং কেন্দ্রীয় ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে সোমবার (১০ই এপ্রিল) বিকাল ৫ টায় দিকে উপজেলার নিমগাছি ইউনিয়ন বিএনপির উদ্যোগে সোনাহাটা ডিগ্রি কলেজ মাঠে ইউনিয়ন বিএনপির অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন নিমগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলেক উদ্দিন।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট বিএনপির সদস্য ও সাবেক পৌরসভার মেয়র মোঃ আলিমুদ্দিন হারুন।
নিমগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও নিমগাছি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোঃ শফিকুল ইসলাম সঞ্চালয়ে দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ধুনট বিএনপির সদস্য রফিকুল ইসলাম শাহীন, মহবুবুল রহমান ফিরজ, এনামুল হক শাহীন, রেজানুল ইসলাম খাঁন, নিমগাছি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন চঞ্চল, ধুনট শ্রমিকদের নেতা হাসেম আলী, ছাত্রদল নেতা আলম হাসান, রকিবুল হাসান, জিয়াউর রহমান, নিমগাছি ইউনিয়ন যুবদলের নেতা রুবেল পাইকার নেতৃবৃন্দ। এছাড়াও নিমগাছি ইউনিয়ন বিএনপির ইউনিয়নে ৯নং ওয়ার্ডের নেতাকর্মী অবস্থান কর্মসূচি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
উল্লাপাড়ায় ১০ম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত
জামালপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তওহীদের মতবিনিময়
দাওয়াতে ইসলামী’র নেতৃত্বে মিলাদুন্নবীর শোভাযাত্রায় মুসল্লিদের ঢল