
চাটখিল প্রতিনিধি: পবিত্র আরবী রমজান মাসে কোরআন নাজিলের মাস। প্রায় ১৪০০ বছর আগে পবিত্র কোরআন নাজিল হয়েছে। এমন একটি উদ্যেগে নিয়েছেন চাটখিল উপজেলা প্রশাসনের আয়োজনে কুরআন তেলওয়াত-২০২৩ প্রতিযোগিতা।
গত ২ রা এপ্রিল থেকে ইউনিয়ন ভিত্তিক বিভিন্ন ক্যাটাগরিতে শুরু করে প্রতিযোগিতার মেধাস্থান কারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান প্রতিযোগিরা আগামী ১৫ এপ্রিল চুড়ান্ত পর্বে অংশগ্রহণ সহ উপজেলার মেধাস্থান নির্ধারণের কথা রয়েছে।
উক্ত কোরআন তেলওয়াত প্রতিযোগিতা অংশ হিসেবে যুক্তরাষ্ট্র প্রবাসী নিলুফা মুজিব ফাউন্ডেশন পক্ষ থেকে স্পন্সর হিসেবে ৫০ হাজার টাকার অনুদান প্রদান করা হয় ।
চাটখিল উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান সমন্বয়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূইয়ার হাতে বাংলাদেশ চ্যারিটি অর্গানাইজেশন অব ইউএসএ এর পক্ষ থেকে ৫০ হাজার টাকার চেক প্রদান করেন নিলুফা মুজিব ফাউন্ডেশন চেয়ারম্যান এম এইচ রনি। যুক্তরাষ্ট্র প্রবাসীর এম এইচ রনির পক্ষে তার পিতা মুজিবুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট চেক তুলে দেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা