
এম এ রাশেদ: বাংলাদেশ জামায়াতে ইসলামী ধুনট উপজেলা শাখার আয়োজনে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ধুনট উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান।
ফিরোজ আহম্মেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা পূর্ব শাখার নায়েবে আমীর অধ্যাপক আবদুল বাছেদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাও আব্দুল ওহাব, অধ্যাপক তারিকুল ইসলাম, মাওলানা জহুরুল ইসলাম, মহসিন আলী, বাদশা মিয়া প্রমুখ। প্রধান অতিথি গোসাইবাড়ী, সোনাহাটা, ধুনটসহ মোট ৪ টি স্পটে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ করেছে বলে তথ্য নিশ্চিত করেন জামায়াতে ইসলামী ধুনট উপজেলা শাখার আমীর মাওলানা আমিনুল ইসলাম।

আরও পড়ুন
উল্লাপাড়ায় ১০ম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত
জামালপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তওহীদের মতবিনিময়
দাওয়াতে ইসলামী’র নেতৃত্বে মিলাদুন্নবীর শোভাযাত্রায় মুসল্লিদের ঢল