
রবিউল হাসান লায়ন: জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ এপ্রিল) বিকেলে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের উপদেষ্টা হাফিজ রায়হান সাদা। বিশেষ অতিথি ছিলেন অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য ও জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক লুৎফর রহমান।
জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও নিউজবাংলার জেলা প্রতিনিধি সৈয়দ শওকত জামান অনুষ্ঠানে সভাপতিত্ব এবং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সাম্প্রতিক দেশকালের জেলা প্রতিনিধি জাকারিয়া জাহাঙ্গীর সঞ্চালনা করেন।
অন্যান্যদের বক্তব্য রাখেন পল্লীকন্ঠ প্রতিদিনের সাংবাদিক এ এইচ এম মজনু মোল্লা, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক রাশেদুর রহমান রাসেল, জামালপুর প্রেসক্লাবের সহ-সভাপতি (সহযোগী) মঞ্জুরুল হক মঞ্জু, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মামুন আনসারী সুমন, জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ও দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ছাইদুর রহমান, সহ-সভাপতি ও বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম, যুগ্ন-সম্পাদক ও পুর্ব পশ্চিম বিডি ডট নিউজের প্রতিনিধি মেহেদী হাসান, বার্তা টুয়েন্টির সাহিদুর রহমান প্রমুখ।
ইফতার মাহফিলে কোরআন তেলাওয়াত করেন বাংলাভিশনের জেলা প্রতিনিধি জাহিদ হাবিব ও দোয়া পরিচালনা করেন দৈনিক ইনকিলাবের সরিষাবাড়ী সংবাদদাতা এম এ মান্নান।
সভায় সকালের আলোর এস এম হোসাইন আছাদকে দফতর সম্পাদক ও প্রতিদিনের খবরের আল আমীনকে প্রচার সম্পাদক নিযুক্তসহ ৫ জনকে নতুন সদস্য প্রদান করা হয়। নতুন সদস্যরা হলেন সুমন রানা (সম্পাদক, কাগজ কলম ডটকম),
মাসুদ রানা (বিডি টুডেস ডটকম), ইঞ্জিনিয়ার শাওন আহমেদ (বিডি টুয়েন্টিফোর লাইভ),
এম এ রফিক (রূপান্তর বাংলা ডটকম), রবিউল হাসান লায়ন (জনতার আদালত ডটকম), খুররম আজাদ (সম্পাদক, তরঙ্গ বার্তা ডটকম)।

আরও পড়ুন
উল্লাপাড়ায় ১০ম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত
জামালপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তওহীদের মতবিনিময়
দাওয়াতে ইসলামী’র নেতৃত্বে মিলাদুন্নবীর শোভাযাত্রায় মুসল্লিদের ঢল