হোম » ধর্ম » জয়পুরহাটে ইসলামী ব্যাংক এর আলোচনা ও ইফতার মাহফিল

জয়পুরহাটে ইসলামী ব্যাংক এর আলোচনা ও ইফতার মাহফিল

রাকিবুল হাসান রাকিব: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড জয়পুরহাট শাখার উদ্যোগে “সার্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং, শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল  বৃহস্প্রতিবার বিকেলে ইসলামী ব্যাংক জয়পুরহাট ভবনে অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড জয়পুরহাট শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মঈন উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী।

প্রধান আলোচক ছিলেন জয়পুরহাট কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব মাওঃ আবুল কালাম মুহা: শরীফুদ্দীন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড জয়পুরহাট শাখার ম্যানেজার অপারেশন সামিউল আলীম সরকার, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোখতার উজ্জামান, সিনিয়র অফিসার আব্দুল ওয়াহেদ, ব্যাংকার মাওঃ হানজালা প্রমুখ।

মাহফিলে মন্ডল এগ্রো লিঃ এর চেয়ারম্যান শিল্পপতি মমতাজ উদ্দিন মন্ডল,জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এ্যাড. শাহানুর রহমান শাহীন,এ্যাড. এম এ হাই,মুক্তিযোদ্ধার সাবেক জেলা কমান্ডার আমজাদ হোসেন, অধ্যক্ষ মাওঃ আব্দুল মতিন,ডাঃ মোহাম্মদ আলী মিয়া,ডাঃ আতাউর রহমান সহ বিশিষ্ট্য ব্যাংক গ্রাহক,ব্যবসায়ী নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি,শিক্ষাবিদসহ গুণ্যমান্য ব্যাক্তিবর্গ অংশগ্রহন করে।

প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার বলেন সার্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনার পাশাপাশি সরকারের এসডিজি বাস্তবায়নে ব্যাংকিং সেবা জনগণের দূরগোড়ে পৌছে দিচ্ছে।এ কার্যক্রম সফল করতে সংশ্লিষ্টদের সহযোগিতা করতে হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!