
আওয়াজ অনলাইন: সৌদি আরবের আসির প্রদেশে ওমরাহ যাত্রী বহনকারী একটি বাস উল্টে আগুন ধরে গেলে কমপক্ষে ২০ জন নিহত হন, আহত হয়েছেন আরও ২৯ জন। গতকাল সোমবার এ দুর্ঘটনা ঘটে। গালফ নিউজ ও খালিজ টাইমস এ কথা জানিয়েছে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ব্রেক কাজ না করায় একটি সেতুর ওপর উল্টে গিয়ে বাসটিতে আগুন ধরে যায়। আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিরা ওমরাহ পালন করতে মক্কায় যাচ্ছিলেন।
খবর পেয়ে সৌদি আরবের সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে যায় এবং দুর্ঘটনাস্থলে সাধারণের প্রবেশ বন্ধ করে দেয়। হতাহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে।
খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, বাসের আরোহীরা ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় যাচ্ছিলেন। আসির প্রদেশের আকাবা শার এলাকায় বাসটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।
হতাহত ব্যক্তিদের জাতীয়তা তাৎক্ষণিক জানা যায়নি।

আরও পড়ুন
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস
সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
পশ্চিমবঙ্গে বড় জয়ের পথে বিজেপি, এগিয়ে ১৯২ আসনে