প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৪, ২০২৩, ৩:৩২ অপরাহ্ণ
মোহাম্মদীয়া নুরানি মাদ্রাসার বই বিতরণ ও সবক অনুষ্ঠান
![]()
চাটখিল প্রতিনিধি: দক্ষিণ ঘাটলাবাগ মোহাম্মদীয়া হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসার আয়োজনে বই বিতরণ ও সবক অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় আজ শনিবার সকালে মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে নুরুল আমিন পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ আওয়ামীলীগের (রমনা-হাতিরঝিল) সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আবুল কাসেম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মটরপার্টস ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি আলহাজ্ব সাঈদুর রহমান সাঈদ, মাদ্রাসার পৃষ্ঠপোষক আলহাজ্ব আবদুস সাত্তার, হাটপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এইচ এম বাকী বিল্লাহ, খোয়াজের ভিটি ফাজিল ডিগ্রি মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল হুদা, মঞ্জুরুল ইসলাম বাবু প্রমূখ।
আরও উপস্থিত ছিলেন হাজী সুরুজ মিঞা, জাবেদ আলম্, হেদায়েত উল্যা ও আবদুর রহিম প্রমূখ।
আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন অতিথিরা। নতুন সবক প্রদান করেন মাওলানা নুরুল হুদা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.