
আওয়াজ অনলাইন : বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। কাল বুধবার থেকে শুরু হচ্ছে রোজা। আজ মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা শেষে এ কথা জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান।
এদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে আজ মঙ্গলবার থেকে রোজা শুরু হয়েছে।
/এইচ. ছবি: সংগৃহীত।

আরও পড়ুন
প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ সালমান নদভীর ইন্তেকাল
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার