
এইচ এম রুহুল কাদের, চকরিয়া: চকরিয়া উপজেলার কাকারা মাঝেরফাঁড়িতে সীরাতুল মোস্তাকীম মডেল বালিকা মাদ্রাসার যাত্রা করলো। সীরাতুল মোস্তাকীম ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত মাদ্রাসার উদ্বোধন অনুষ্ঠান ৩০শে ডিসেম্বর (শনিবার) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাব উদ্দিন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কাকারা তাজুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিটিআই এর অবসরপ্রাপ্ত শিক্ষক মাষ্টার মোহাম্মদ হোছাইন, বি. ব্যবসায়ী রকিবুল আজম, মাষ্টার মিনহাজ উদ্দিন, মাষ্টার শাহাদাত হোসেন । প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আলাউদ্দিন ইমামী, মাষ্টার এনামুল হক, ডা. জহির, ডা. তৈয়ব, মাওঃ আব্দুল হামিদ, পরিচালনা কমিটির সদস্য মাওঃ এনামুল হক, হা. মনির, রেজাউল করিম, ডা. জমির, ইসমাইল, সরওয়ার আলম বিএ, আলমগীর। মাদ্রাসার সভাপতি হাফেজ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন প্রধান শিক্ষক মাওলানা এম কামরুল হাসান সাঈদী।
এসময় বক্তারা বলেন, আমরা করবো আদর্শ মা তৈরি করার ক্ষেত্রে অত্র মাদ্রাসাটি অগ্রণী ভূমিকা রাখবে। ছোট থেকে যদি ইসলামের প্রাথমিক শিক্ষা না দিলে সেই শিশু বড় হয়ে সামাজিক অপরাধ করতে দ্বিধা করবে না। প্রতিষ্ঠানটি আজীবন টিকিয়ে রাখার জন্য সবাইকে দায়িত্ব নেয়ার আহ্বান জানান। এবং অভিভাবক ও এলাকাবাসীর আশা পূরণ করতে সক্ষম হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২