প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৪:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৩, ৭:২৬ অপরাহ্ণ
চট্টগ্রাম-১৪ আসনের বিএনএফ’র প্রার্থী গোলাম ইসহাক খাঁন নিজের প্রচারণা নিজেই করছেন কর্মী নেই বলে

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-১৪ আসন তথা চন্দনাইশ-সাতকানিয়া(আংশিক) এলাকার বিএনএফ’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম ইসহাক খাঁন নিজের প্রচারণা নিজে করছেন মাইক হাতে নিয়ে।
গত ২৮ ডিসেম্বর নির্বাচনী এলাকায় বিএনএফ মনোনীত প্রার্থী মো. গোলাম ইসহাক খাঁন তাঁর টেলিভিশন প্রতীকের লিফলেট হাতে নিয়ে নিজ¯ মাইক্রোফোনে প্রচার-প্রচারণা চালায়। এ সময় তিনি ক্ষমতা নয়, দূর্নীতি নয়, শোষণ নয়, সেবা করার লক্ষে প্রার্থী হয়েছেন বলে ভোটারদের নিকট ভোট প্রার্থনা করেন।
তাছাড়া তার ২০টি উন্নয়নমূলক দফাতে তিনি বলেছেন, “টু হ্যান্ডেট ইন ওয়ান, ওয়ান হ্যান্ডেট ইন ওয়ান” এ দুই ফরমুলার মাধ্যমে এলাকার গরীব, দু:খী, মেহনতি মানুষসহ সকলকে পর্যায়ক্রমে অফেরতযোগ্য ২ লক্ষ টাকা প্রদান করা হবেসহ ২০টি দফা নিয়ে প্রার্থী নিজে নিজের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সাধারণ ভোটাররা ইসহাক খাঁনের প্রচারণা দেখছেন এবং তাঁর সাথে কৌশল বিনিময় করছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.