
রায়হানুল ইসলামঃ আসন্ন সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪২, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শাজাহানপুর উপজেলা সাবেক চেয়ারম্যান সরকার বাদল ঈগল প্রতীকে উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন ভোটারদের প্রতি। ২৯ ডিসেম্বর সন্ধ্যায় গাবতলী উপজেলার নারুয়ামালা হাটে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি রাজনৈতিক অস্থিরতায় তার নির্বাচন এলাকা দীর্ঘ দিনের অবহেলার শিকার হয়ে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে মানুষের অধিকার আদায়ে ঈগল মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য