
মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে বুধবার (২৭ ডিসেম্বর) ‘একতরফা ভোট বর্জন করুন’— এ আহ্বান জানিয়ে গণসংযোগের আগে পথ সমাবেশে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত এ কথা বলেন।
যে সরকার ভোটের ওপর দাঁড়িয়ে নেই, তাদের সহযোগিতা করার কোনো দায় কোন ভোটারের নেই। ৭ জানুয়ারির এই তামাশার ভোট বর্জন করে মানুষ তাদের সমুচিত জবাব দেবে। অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুণ:প্রতিষ্ঠার একদফা দাবীতে; নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে শেরপুর সদরের চরশেরপুর ইউনিয়নের কোণাগারা বাজারে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, শেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল এর নির্দেশনায় শেরপুর জেলা, থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা