প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১২:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৩, ৬:৫৮ অপরাহ্ণ
শান্তিনগর মোড়ে গণ সংযোগ করলেন সোনালী আঁশ প্রতীকের এম, এ, ইউসুফ

মারুক সরকার, স্টাফ রিপোর্টার : ঢাকা ৮ আসনের শান্তিনগর মোড়ে গন সংযোগ করলেন সোনালী আঁশ প্রতীকের এম, এ, ইউসুফ।বুধবার দুপুরে সমর্থকদের নিয়ে সাধারণ মানুষের কাছে যান তিনি। এ সময় তিনি ঢাকা -৮ আসনে জয়লাভ করতে পারলে কি কি করবেন তার প্রতিশ্রুতি দেন।
এ সময় তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশনার যে কথা দিয়েছেন নির্বাচন সুষ্ঠু করবেন তাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা নির্বাচনে এসেছি। কিন্তু আমরা দেখছি অন্য চিত্র। আমাদের পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে। আমি কিছু বলতে গেলে বলে প্রমাণ নিয়ে আসতে। আর মানুষের মধ্যে এক প্রকারের আতঙ্ক কাজ করছে।
তিনি আরো বলেন, যারা বিরোধীদলে আছে তারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। আপনারা সবাই অবশ্যই ভোটকেন্দ্রে আসবেন। আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.